ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২১

দুদিনের ব্যবধানে সিকিমে ফের ভূমিকম্প

সংগৃহীত

সংগৃহীত

মাত্র দু’দিনের ব্যবধানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ফের আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প।

বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮, যা এপিকসেন্টার সিকিমের ইয়োকসম থেকে ১৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত হানে।

গত দু’দিন আগেই পরপর দু’বার ভূমিকম্প হয় সিকিমে। গত মঙ্গলবার রিখটার স্কেলে পরপর দুটি কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪ দশমিক ৬ ও ৪ দশমিক ৯। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি সেবার হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হিমালয়ে দীর্ঘদিনের তুষারপাত। বেশি বরফ পড়ায় ভূমিভাগের সঙ্গে চ্যুতি রেখার বিস্তর তাপমাত্রার ফারাক তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনে আরও তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে বলেও আশঙ্কা করছেন তারা।

সূত্র: ইন্ডিয়া ডটকম

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়