আন্তর্জাতিক ডেস্ক
সু চির ডান হাত উইন হেটেনকে গ্রেফতার
উইন হেটেন ও অং সান সু চি
মিয়ানমারের নেত্রী অং সান সু চির পর এবার গ্রেপ্তার করা হয়েছে তার ডান হাত হিসেবে পরিচিত উইন হেটেনকেও। স্থানীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, উইন হেটেন বৃহস্পতিবার বিকেলে নেপিডো থেকে ইয়াঙ্গুনে যান। সেখানে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এনএলডির মুখপাত্র কি টোয়ে বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ এ নেতাকে নেপিডোতে পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে।’
৭৯ বছরের উইন হেটেন এর আগে দীর্ঘকাল রাজবন্দী ছিলেন। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে আটক করা হয়। আন্তর্জাতিক ও মিয়ানমারের গণমাধ্যমে সু চি কী ভাবছেন সেটি জানার চেষ্টা করা হয় এ নেতার মাধ্যমে।
সেনা অভ্যুত্থানের পর স্থানীয় সংবাদমাধ্যমকে উইন হেটেন বলেন, ‘সেনাবাহিনী আমাদের সরকারকে ধ্বংস করে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। দেশের প্রত্যেককে যতটা সম্ভব প্রতিবাদ জানাতে হবে।’
এর আগে গত সোমবার এক সামরিক অভ্যুত্থানে আটক করা হয় নির্বাচনে জেতা গণতন্ত্রপন্থী নেত্রী সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির শীর্ষ নেতাদের।
নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে এ অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং। সোমবার নির্বাচিত সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























