আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সেনা অভ্যুত্থান: উদ্বেগ জানিয়ে জাতিসংঘের বিবৃতি
ফাইল ছবি
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে অং সান সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে নিরাপত্তা পরিষদ সকল বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। সেইসঙ্গে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে সমুন্নত রাখা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার প্রতি জোর দেওয়া হয় বিবৃতিতে।
একদিন আগে, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে জাতিসংঘকে বাধা দেয় দেশটির ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়া। এ বিষয়ে দেশ দুটি অবস্থান পরিবর্তন করলে এ বিবৃতি আসলো নিরাপত্তা পরিষদ থেকে।
বিবৃতিতে মিয়ানমারের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদের সদস্যরা।
রাখাইন অঙ্গরাজ্যের সংকট সমাধান, বাস্তুচ্যুতদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করা হয়। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দ উহ্য রাখা হয়।
এ ছাড়া দেশটির নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়েও উদ্বেগ জানায় নিরাপত্তা পরিষদ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























