আন্তর্জাতিক ডেস্ক
সাংবাদিক নির্যাতনের নির্দেশ, সাবেক গভর্নর গ্রেফতার
ম্যারিও ম্যারিন
সাংবাদিক নির্যাতনের নির্দেশ দেয়ার অভিযোগে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বুধবার গুয়েরেরো রাজ্যের আকাপুলকো থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির তোলা হয়। শিশু পর্নোগ্রাফিচক্রের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে তাকে অভিযুক্ত করা হয়েছে।
২০০৫ সালে করা বিভিন্ন অভিযোগের সঙ্গে যুক্ত থাকায় তাকে আকাপুলকোয় পাঠানো হয়। আর ওই বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন।
খবরে বলা হয়, সাবেক এ গভর্নরকে গৃহবন্দি করে রাখা হবে কিনা সে ব্যাপারে বিচারক আগামী ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেবেন।
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইনতানা রো রাজ্যের একটি আদালত গ্রেফতারের নির্দেশ দেয়ায় ম্যারিন ২০১৯ সালের এপ্রিল থেকে পলাতক ছিলেন।
এক টুইটার বার্তায় ভুক্তভোগী সাংবাদিক কাচো লিখেছেন, শিশু পর্নোগ্রাফি চক্রের সহযোগীদের হাতে নির্যাতন হওয়ায় আমি ১৪ বছর ধরে ন্যায়বিচার চেয়ে আসছি।
বর্তমানে বিদেশে বসবাস করা এ সাংবাদিক নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা তুলে ধরতে দীর্ঘ দিন ধরে কাজ করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বরে কাচো পুয়েবলা প্রসিকিউটরস দফতরের এজেন্টদের হাতে ক্যানকুনে গ্রেফতার হন। পরে মিথ্যা অপবাদ ও মানহানির মামলায় তাকে অভিযুক্ত করা হয়।
তিনি অভিযোগ করেন যে ক্যানকুন থেকে পুয়েবলায় নেয়ার সময় কর্মকর্তারা তাকে মানসিকভাবে নির্যাতন করেন এবং যৌন হয়রানির হুমকি দেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























