আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেন যুদ্ধে সৌদিকে আর সমর্থন করবে না যুক্তরাষ্ট্র
জো বাইডেন
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নতুন প্রশাসন ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানের জন্য আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বাইডেনের প্রথম সফরে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, ‘এই যুদ্ধ একটি মানবিক ও কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে। এর অবসান হতে হবে।’
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি। অবশ্য সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন উঠিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ‘স্থিতিশীলতা রক্ষার স্বার্থে’ ওবামার পর ইয়েমেনে হামলা চালাতে সৌদি আরবকে সমর্থন দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে বাইডেনের প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সাত দিনের মাথায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের চিরবৈরী এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এই অস্ত্র দিয়েই মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাতো দেশ দুটি।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ‘পুনর্নির্মাণের’ অঙ্গীকার করেছিলেন বাইডেন। দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের প্রধান প্রধান বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত পরিবর্তন বা পর্যালোচনা করতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























