আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকায় অনেক কষ্ট দেখছি: বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এক ভাষণে বলেছেন, ‘আমি এই দেশে অনেক কষ্ট দেখছি। মহামারীর কারণে দেশে বহু লোক বেকার হয়ে পড়েছেন এবং এতে অনেক লোককে ক্ষুধার্থ থাকতে হচ্ছে।’
তিনি কংগ্রেসের মাধ্যমে, এমনকি রিপাবলিকান দলের সমর্থন ছাড়াই নতুন একটি বড় অংকের আর্থিক সহায়তা প্যাকেজ পাশে ‘দ্রুত কাজ’ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। কারণ তার মতে, অনেক আমেরিকান ‘ব্রেকিং পয়েন্টের’ কাছে চলে যাচ্ছেন। খবর এএফপি।
হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি আমেরিকার জনগণ এই মুহূর্তে সাহায্যের জন্য তাদের সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সুতরাং আমি কাজ করে যাচ্ছি, এ ব্যাপারে আমি দ্রুত কাজ করছি।’
বাইডেন বলেন, ‘তিনি ১.৯ ট্রিলিয়ন ডলারের এ প্যাকেজের জন্য দ্বিপাক্ষিক সমর্থন চান। আর এই প্যাকেজের আওতায় জাতীয়ভাবে করোনাভাইরাস ভ্যাকসিন দেয়ার লড়াইয়ে এবং আমেরিকানদের আর্থিক সহায়তা দিতে অর্থ বরাদ্দ করা হবে। এর আওতায় উদ্দীপনার বিভিন্ন চেকের এক হাজার ৪শ’ ডলার রয়েছে।’
তবে ডেমোক্রেটিক এ নেতা বলেন, ‘তার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশকে উদ্ধার করা। কেননা, এখানে বহু নাগরিক ‘ব্রেকিং পয়েন্টের’ কাছে পৌঁছে যাচ্ছেন।’
বাইডেন বলেন, ‘এক্ষেত্রে ‘আমি রিপাবলিকান দলের সমর্থন আশা করছি। তবে তারা এ ব্যাপারে এগিয়ে না আসলেও আমি মনেকরি আমরা তা করবো।’
তিনি বলেন, ‘আমরা এই দেশের ভোগান্তি হ্রাস করতে পারি। আমি সত্যি বিশ্বাস করি প্রকৃত সহায়তা সঠিক পথে রয়েছে।’
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























