আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২১
আন্দোলন ঠেকাতে মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট সংযোগ
ফাইল ছবি
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আন্দোলনের মাধ্যম হিসেবে নিয়েছিল দেশবাসীরা। এমন পরিস্থিতিতে দেশটিতে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এবার আন্দোলন ঠেকাতে ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিল মিয়ানমারের সামরিক শাসকরা।
নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরির দেয়া তথ্য মতে, মিয়ানমারে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে।
এদিকে শনিবার সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। এসময় তারা ‘সামরিক স্বৈরশাসক পরাজিত, পরাজিত; গণতন্ত্র বিজয়ী বিজয়ী’ স্লোগান দিতে থাকে।
গত সোমবার মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে। অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।
অভ্যুত্থান হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের পরিস্থিতি শান্তই রয়েছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে।
২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























