আন্তর্জাতিক ডেস্ক
আন্দোলনকারীরা কৃষকরা দেশের পরজীবী: নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
বিতর্কিত তিন কৃষি আইন বাতিলে ভারতে অনেকদিন ধরেই চলছে কৃষকদের আন্দোলন। এতদিন ধরে কিছু না বললেও এ বিষয়ে এবার মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে আখ্যায়িত করেছেন। এর সাথে এদের ছুড়ে ফেলতে বলেছেন।
ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের জবাবে মোদি বলেন, ‘আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনকারীরা দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।’
মোদি বলেন, পরিবর্তন আনা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগানোও প্রয়োজন। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য পরিবর্তন আনা জরুরি। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।
মোদি বলেন, ‘এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদি সরকার এই সংস্কার কার্যকর করতে চলেছে, সেই ব্যক্তিরাই এখন অন্য কথা বলছেন।’
মোদি বলেন, ‘দেশকে এগিয়ে নেয়া উচিত। পিছনে ঠেলে দেয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।’
উল্লেখ্য, গত বছর নতুন পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের প্রায় সকল প্রদেশের প্রধান মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ট্রাক রেখে অবরোধ তৈরি করেন তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























