আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করছেন জেসিন্ডা
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান
মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে দেশটির সাথে গুরুত্বপূর্ণ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। কারণ, মিয়ানমারের বর্তমান অবস্থা নিয়ে নিয়ে উদ্বেগ ও হতাশ প্রকাশ করেছে তার দেশ নিউজিল্যান্ড।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি জানান, ‘মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের সম্পর্ক থাকবে না। একই সঙ্গে সাহায্য বন্ধসহ সামনের সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হবে।’
সংবাদ সম্মেলনে আর্ডান আরও বলেন, ‘নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা দেখে হতাশ। নিউজিল্যান্ডে এখানে বসে আমরা যা পারি করব।’
এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা আলাদা বিবৃতিতে বলেছেন, ‘আমরা মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত সরকারকে সমর্থন করি না। আমরা চাই দেশটিতে আটক হওয়া সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হোক।
এদিকে মিয়ানমারে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, যারা আইন ভঙ্গ করে বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাইং।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। একই সাথে গত বছরের নভেম্বরের অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন তিনি।
ভাষণে মিন অং হ্লাইং বলেন, ‘আগের সময়ের চেয়ে এবারের সামরিক সরকার একেবারেই আলাদা। পূর্বের সামরিক শাসনের তুলনায় এই সামরিক সরকার সত্য ও শৃঙ্খলাবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ যখন ক্রমেই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, তখনই এমন ঘোষণা দিলেন মিন অং।
সু চি’র মুক্তি এবং সামরিক সরকার ক্ষমতা না ছাড়লে সামনে বড় ধরনের কর্মসূচির দিকে যাচ্ছে মিয়ানমারের নানা শ্রেণি পেশার মানুষ। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সামরিক সরকারের অধীনে নতুন করে নির্বাচনের প্রতিশ্রুতি এলো।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























