ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৪৭, ২৯ এপ্রিল ২০২১

ভয়াবহ অবস্থায় ভারত, একদিনে রেকর্ড মৃত্যু ৩৬৪৭

করোনায় বিধ্বস্ত ভারত। দেশটিতে গত একদিনে সব রেকর্ড পেছনে ফেলে ৩ হাজার ৬০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। মোট মৃত্যু দুই লাখ পার হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। মোট মৃত ২ লাখ ৪ হাজার ৮১২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৪৫৯ জন। মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন।

করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় ঘরের মধ্যেও নাগরিকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার। সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরনোর পরামর্শও দেয়া হয়েছে।

ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। তাতেও কুলিয়ে উঠতে পারছেন না সংশ্লিষ্টরা। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছেন মুসলিমরাও।

কয়েকটি রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বিধ্বস্ত হয়ে পড়েছেন। তারা জানিয়েছেন, এর আগে এমন অবস্থা কখনো দেখেননি তারা। ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।

সর্বশেষ আপডেট অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখের। একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে। সারা বিশ্বে করোনাভাইরাসের আপডেট জানতে ক্লিক করুন...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ