ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ২ মে ২০২১
আপডেট: ১২:০৬, ২ মে ২০২১

টিকার জন্য হুমকি, ভারত ছাড়লেন সেরামের সিইও

করোনাভাইরাসের টিকার জন্য নানা ধরণের হুমকির মুখে ছিলেন এতোদিন ধরে, এবার সুযোগ পেয়েই ভারত ত্যাগ করে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন সেরাম ইনস্টিটিউট এর সিইও আদর পুনাওয়ালা। 

মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্মকর্তাসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির চাপে ভারতের সাথে অন্য দেশের ফ্লাইট বন্ধ হওয়ার আগেই দেশত্যাগ করলেন তিনি। 

দ্য টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, কোভিশিল্ড টিকার জন্য পুনাওয়ালাকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্যরা ফোন করতেন। দ্রুত টিকা পাওয়ার দাবি জানাতেন তারা।

পুনাওয়ালা বলেছেন, হুমকি বললে কম বলা হয়। মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।

পুনাওয়ালা আরও বলেন, ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভালো হবে না, এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ধরনটা খারাপ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী পুনাওয়ালা বলেন, সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারব না।

জানা যায়, পুনাওয়ালা কিন্তু হঠাৎ করেই ভারত ছাড়েননি। তিনি বেশকিছু সময় নিয়েই ভারত ত্যাগের পরিকল্পনা করেছিলেন। লন্ডনের মেফেয়ার এলাকায় ২৫ হাজার স্কয়ার ফুটের বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার ভাড়া সপ্তাহে ৫১ লাখ রুপি।

এর আগে পুনাওয়ালা জানিয়েছিলেন ভারতের বাইরেও টিকা উৎপাদনের পরিকল্পনার কথা। 

দেশজুড়ে কোভিশিল্ডের জোগান দিতে সমস্যা হচ্ছে। আরও উৎপাদন বাড়াতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনাওয়ালা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হবে।’ বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ