আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০৪, ৩ মে ২০২১
মমতাকে নরেন্দ্র মোদির অভিনন্দন
নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ফল ঘোষণার পর এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
টুইটে মোদি বলেন, ‘মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।
মোদি পৃথক টুইটে পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। সেখানে এবার গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।
নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে।
এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।....বিস্তারিত
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























