ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৭ মে ২০২১
আপডেট: ১৬:৪৬, ৭ মে ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতকে ফাউচির তিন পরামর্শ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে ভারত আজ জর্জরিত। এমন অবস্থায় দেশটিতে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

তিনি বলছেন, প্রয়োজনে সেনা ব্যবহার করে অস্থায়ী হাসপাতাল তৈরি, লকডাউন জারি করে সংক্রমণ শৃঙ্খল ভাঙার মতো পদক্ষেপ নিতে হবে।

সম্প্রতি সিএনএন-এ দেয়া এক সাক্ষাৎকারে ফাউচি বলেন, ‘গত বছর শীতের শুরুতে যুক্তরাষ্ট্রে যে অবস্থা হয়েছিল ভারতের বর্তমান পরিস্থিতি তার থেকেও খারাপ। ৩ লাখের বেশি লোক রোজ আক্রান্ত হচ্ছেন। ৩ হাজারের বেশি লোক রোজ মারা যাচ্ছেন। কখনো সংখ্যাটা ৪ হাজারেও পৌঁছে যাচ্ছে। এই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে লকডাউন খুব দরকার। আমি বলছি না ছয় মাস ধরে সব বন্ধ করে রেখে দিতে। কিন্তু শৃঙ্খল ভাঙতে দুই-চার-ছয় সপ্তাহ যতটা সময় দরকার তা করতে হবে।

তার দ্বিতীয় পরামর্শ, ‘পাশাপাশি যত বেশি সম্ভব টিকা দিতে হবে। সেটা করতে পারলে পরিস্থিতি নিয়ে উদ্বেগে পড়তে হবে না।’

ফাউচির তৃতীয় পরামর্শ অস্থায়ী হাসপাতাল নিয়ে, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি অক্সিজেন না পেয়ে, হাসপাতালে শয্যা না পেয়ে মারা যাচ্ছেন রোগীরা। মহামারীর শুরুতে চীনকে দেখেছিলাম কীভাবে দ্রুত হাসপাতাল বানিয়েছিল। ভারতেরও উচিত এ রকম হাসপাতাল বানানো। এ কাজে সেনার সাহায্যও নেওয়া যেতে পারে।’

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। আর এই সময়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ