আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:২৪, ৮ মে ২০২১
এবার চায়না সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও
চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসে টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোন দেশের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীন ইতিমধ্যে নিজের দেশ এবং বিশ্বের আরো ৪৫ টি দেশে সিনোফার্মের টিকা সরবরাহ করেছে।
এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার, জনসন এবং জনসন এবং মর্ডানার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এছাড়াও, বিভিন্ন দেশের স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রক সংস্থাগুলো- বিশেষত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার দরিদ্র দেশগুলো- ইতিমধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনের টিকার অনুমোদন দিয়েছে।
এক ডোজের করোনা টিকা আনছে রাশিয়া
করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজের পাশাপাশি এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। এটি স্পুটনিক-ভি টিকার আরেকটি সংস্করণ, যাকে বলা হচ্ছে স্পুটনিক লাইট।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্পুটনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ। টিকা নেয়ার ২৮ দিন পর প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তেমনটাই জানা গেছে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























