ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৯ মে ২০২১
আপডেট: ২৩:৪৩, ৯ মে ২০২১

জেরুজালেমে দ্বিতীয় দফায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলা

আগের দিন আল-আকসা মসজিদে জুমাতুল বিদার নামাজে একত্রিত ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফায় পরের দিনও আবার হামলা করেছে ইসরায়েল। হামলার পর ইসরায়েলি বাহিনীর দিকে ইট-পাটকেল ছোঁড়ে ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

এর আগে, শুক্রবার (৭ মে) ছিলো রমজানের শেষ জুমার নামাজ। নামাজ আদায়ের জন্য এর আগে জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজার হাজার মুসলমান সমবেত হয়। তখন মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। পরে এটি দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে ফিলিস্তিনি মুসলিমদের অন্তত ১৬৩ জন এবং ইসরায়েলি পুলিশ বাহিনীর ৬ জন আহত হয়েছেন। বিস্তারিত...

অবৈধভাবে ফিলিস্তিনিদের বসতি উচ্ছেদে জেরে আল-আকসায় মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথাকাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী।   

প্রথমদিনের হামলায় ফিলিস্তিনিদের দেয়া ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ