ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৯ মে ২০২১
আপডেট: ২০:৫২, ৯ মে ২০২১

‘নতুন ধরনের কারণে ভারতে করোনা বিস্ফোরক রূপ ধারণ করেছে’

ভারতে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে মহামারী বিস্ফোরক রূপ ধারণ করেছে।

বার্তা সংস্থা এএফপি’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছে, করোনার এই ধরনটি আরও বেশি সংক্রামক এবং এটি ভ্যাকসিন সুরক্ষাকে ফাঁকি দিতে পারে।

সৌম্য স্বামীনাথন সতর্ক করে দিয়ে বলেন, ‘আজকে ভারতে মহামারীর যে অবস্থা দেখছি তা নির্দেশ করে যে, এটি চরমভাবে ছড়িয়ে পড়ার কারণ একটি ভ্যারিয়েন্ট।’

বলেন, ভারতে গত অক্টোবরে শনাক্ত কভিড-১৯ এর বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট তার মাতৃভূমিতে এই বিপর্যয়ের কারণ।

তিনি জোর দিয়ে বলেন, ‘সবচেয়ে দ্রুত সংক্রমিত ভ্যারিয়েন্টের মধ্যে এটি অন্যতম।’

ভারতে দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে। টানা চার দিন নতুন আক্রান্ত হয়েছে ৪ লাখের ওপর। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি হিসাবে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অনেকে ধারণা করছেন।

এদিকে বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন। শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য নিশ্চিত করেছে।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ