ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ৮ মে ২০২১
আপডেট: ১৪:৪১, ৮ মে ২০২১

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

একই সাথে শনিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন।

করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত।  এ ধরনকে অতি সংক্রামক বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্তত ১৭টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ