ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১২ মে ২০২১
আপডেট: ২০:১০, ১২ মে ২০২১

৪৪ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের ভারতীয় ধরন বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার মহামারী নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, ভারতে প্রথম অক্টোবরে করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। ভারতের বাইরে ব্রিটেনে এই ধরনটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই ভ্যারিয়েন্টের কারণে ভারতে মহামারী বিস্ফোরক রূপ ধারণ করেছে। করোনার এই ধরনটি আরও বেশি সংক্রামক এবং এটি ভ্যাকসিন সুরক্ষাকে ফাঁকি দিতে পারে বলেও জানা গেছে।....বিস্তারিত

চলতি সপ্তাহে ডব্লিউএইচও ভারতীয় করোনার এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।

সম্প্রতি ভারতে করোনা তীব্র রূপ নেওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানী দিল্লির পাশাপাশি মুম্বাইসহ অন্যান্য বড় বড় শহরের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী।

সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে করোনার নতুন ধরনের পাশাপাশি দেশটির ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশকেও দায়ী করছে ডব্লিউএইচও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ