আন্তর্জাতিক ডেস্ক
পরোক্ষ আলোচনা শেষে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
ছবি: সংগৃহীত
পরোক্ষ আলোচনা শেষে এবার সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই আলোচনা চলছে বলে পাকিস্তান সরকারের সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। ইসলামাবাদ থেকে বিবিসি ফারসি বিভাগের এক সংবাদদাতা জানান, তথ্যটি সঠিক হলে এটি হবে ইরান–মার্কিন কূটনৈতিক ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে পাকিস্তানি প্রতিনিধিদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদল ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে।
সূত্র মতে, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির। আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়, আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর সম্ভাব্য বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
ইরানের ওপর নিষেধাজ্ঞা মানার জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা ২৮ মিনিট আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় জানান, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে লেবাননসহ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আরও আলোচনার জন্য ২০২৬ সালের ১০ এপ্রিল ইসলামাবাদে প্রতিনিধিদলগুলোকে আমন্ত্রণ জানান।
অন্যদিকে, ইরানি প্রতিনিধিদল জানিয়েছে—লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের স্থগিত সম্পদ ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি না হলে তারা আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে না। সূত্র: বিবিসি
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























