আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিতে অবরোধের মধ্যেই ‘ইরান যু`দ্ধ শেষের পথে’: ট্রাম্প
এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে।
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ অব্যাহত থাকার মধ্যেই ‘ইরান যুদ্ধ শেষের পথে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ এখন “প্রায় শেষের পথে”। তিনি আরও জানান, “আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।” মারিয়া বারটিরোমোকে দেওয়া ওই সাক্ষাৎকারটি ফক্স বিজনেসে সম্প্রচারিত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে আলোচনা “আগামী দুই দিনের মধ্যে” পুনরায় শুরু হতে পারে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এতে সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক আমদানি-রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। অবরোধ শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় কোনো জাহাজ চলাচল করেনি বলেও দাবি করেছে তারা।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ২১ এপ্রিল শেষ হতে চলা দুই সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের ওখানেই (ইসলামাবাদ) থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে সেখানে কিছু ঘটতে পারে।” তিনি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও উল্লেখ করেন।
তবে আলোচনায় ফেরার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এ প্রসঙ্গে ইউনাইটেড ন্যাশনস এর মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আলোচনা পুনরায় শুরু হওয়ার “প্রবল সম্ভাবনা” রয়েছে।
রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় কয়েকটি দেশ, পাকিস্তান এবং ইরানের কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা এ সপ্তাহের শেষের দিকে আবারও পাকিস্তানে ফিরে আসতে পারেন। যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ২১ ঘণ্টাব্যাপী সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ৪০ দিনের এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে এর মধ্যেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে চলমান এ হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























