Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ৯ মে ২০২১
আপডেট: ১৬:৫৭, ৯ মে ২০২১

শুঁড় দিয়ে ব্যাটিং করছে হাতি (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় খেলা ক্রিকেট। ব্যাট হাতে ক্রিকেটাররা ঝড় তুলেন মাঠে। সাথে কেড়ে নেন দর্শকদের হৃদয়ও। সম্প্রতি একটি ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেখানে দেখা গেছে ভিন্ন দৃশ্য। এবার কোনো মারকুটে ব্যাটসম্যান নয়, ব্যাটিং করতে দেখা গেল এক হাতিকে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি হাতি তার শুঁড় দিয়ে ক্রিকেট বলকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিচ্ছে। আর বল ছুড়ছেন তার সতীর্থ মানুষ ক্রিকেটাররা। তার এসব শট দেখে তার সতীর্থরা উল্লাস করছেন। ঘটনাটি ভারতের কোনো এক অঞ্চলের।

হাতির ব্যাটিং করার এই ভিডিওটি মনে ধরেছে নেটিজেনদের। টুইটারে অসংখ্য ভিউ পেয়েছে এই ভিডিওটি। অনেকে আবার রিটুইটও করেছেন।

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভিডিওটি শেয়ার করেছেন। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই হাতিটির ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে!!’।

 আইনিউজ/এসডিপি

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়