স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত, বড় ভূমিকা সরকারের
ছবি: সংগৃহীত
সরকারের সক্রিয় হস্তক্ষেপে অবশেষে কেটে গেছে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা। তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে যাচ্ছে। ফলে বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি আরও একটি জাতীয় চ্যানেলে এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয় পর্যায়ে সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এর ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশ কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছাড়াই পড়ে যায় এবং বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এ পরিস্থিতিতে জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন।
একটি সূত্রের ভাষ্যমতে, “তারা যৌথভাবে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ডিজিটাল ও টেলিকম খাত থেকে নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপ চক্রে ব্যবহার করা হয়নি।”
জানা গেছে, সম্প্রচার স্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা স্প্রিংবকের প্রাথমিক দাবি করা ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি বাণিজ্যিক অংশীদারদের সম্পৃক্ত করা এবং নতুন রাজস্ব উৎস তৈরি করার ফলে সরকারকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এই চুক্তি বাস্তবায়নে জনগণের করের অর্থেরও প্রয়োজন হয়নি।
বিশ্বকাপ সম্প্রচার সংকট নিরসনে সরকারের এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ করপোরেট ও কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শক নির্বিঘ্নে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ইএন/এসএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
























