মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। চার দফা দাবি আদায়ে সিলেট জেলায় এই কর্মবিরতি পালন শুরু হবে।
২২:৫৪ ২০ মার্চ, ২০২২
সিলেট আসছে ওয়ারফেজ-অ্যাশেজ
আগামী ১৬ মার্চ, ২০২২ (বুধবার) সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের কিংবদন্তী ব্যান্ড ওয়ারফেজ এবং অ্যাশেজ। লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড দল অরফিয়াস এই আয়োজন সঞ্চালন করবে।
২৩:২৩ ১৪ মার্চ, ২০২২
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় : দৃষ্টিহীনদের চোখের মণি
আবাসিক ১০ জন, অনাবাসিক ৯ জন। মোট ১৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে সিলেটের জিন্দাবাজারের জল্লারপাড়ে অবস্থিত জিডিএফ ডিফেক ‘দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’। হাছন রাজা জাদুঘরের পাশেই যে বিদ্যালয়টির অবস্থান।
২২:১৯ ০৭ মার্চ, ২০২২
ঝিমাই পুঞ্জির ঘটনায় সিলেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে রোগীর জন্য আনা গাড়ি প্রবেশে বাধা ও হয়রানির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন সিলেট জেলা।
২২:১৪ ০৬ মার্চ, ২০২২
সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি
‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে সরকার। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য এটি প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭:৩৪ ০৪ মার্চ, ২০২২
‘মানুষের লোভে লোলা গাঙ ও বাবুর খাল নিশ্চিহ্ন হতে চলেছে’
মানুষের লোভের কারণে বিয়ানীবাজারের লোলা গাঙ ও বাবুর খাল প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। বিয়ানীবাজার পৌরসভা বাবুর খালের উৎসমুখ দখল করে বাস স্ট্যান্ড নির্মাণ করেছে। ফলে প্রতি বর্ষায় মাথিউড়া ও তিলপাড়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। খোদ পৌরসভা নদী ও খাল দখল করে বাস টার্মিনাল নির্মাণ করছে- যা আমাদের অবাক করেছে। দেখে মনে হচ্ছে এখানে নদী খালের অন্যান্য অংশ দখল করার প্রতিযোগীতা শুরু হয়েছে।
১৭:৩৭ ০১ মার্চ, ২০২২
সিলেটে বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে জেলা প্রশাসক কর্মচারীদের কর্মবিরতি
পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা।
১৬:৪৬ ০১ মার্চ, ২০২২
স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নিলো সিলেট
শুরু হলো অগ্নিঝরা মার্চ। মহান স্বাধীনতার মাসের প্রথম দিন আজ। মার্চ আমাদের গৌরবের মাস। আর এ মাসকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করে নিলো সিলেট।
১৫:৫৫ ০১ মার্চ, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমায় সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড
সিলেটের দক্ষিণ সুরমায় একটি এলপিজি সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে ওই দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
২৩:৪০ ২৮ ফেব্রুয়ারি, ২০২২
বিয়ানীবাজারে ঠাকুমাকে খুঁজতে বের হয়ে ট্রাকচাপায় নিহত ৭ বছরের শিশু
সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী এক ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০:৪৯ ২৮ ফেব্রুয়ারি, ২০২২
আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় : সিসিক মেয়র আরিফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ একমাত্র বিএনপিকে ভয় পায়। আওয়ামী লীগের দুঃশাসনে দেশের জনগন অতিষ্ঠ। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার টিকতে পারবে না। জনগণ বিএনপির দিকে চেয়ে আছে।
১৮:৫৩ ২৭ ফেব্রুয়ারি, ২০২২
সিলেট বইমেলায় আকমল হোসেন নিপুকে সম্মাননা
সিলেট বইমেলায় ছোট গল্পকার ও সাংবাদিক আকমল হোসেন নিপুকে সম্মাননা দেওয়া হয়েছে।
২২:৪২ ২৬ ফেব্রুয়ারি, ২০২২
সিসিকের ১২ ওয়ার্ডের সীমানা নির্ধারণ, দেওয়া যাবে আপত্তি বা পরামর্শ
সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে ১২ ওয়ার্ডের সীমানা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে ওইসব এলাকার বাসিন্দারা চাইলে দিতে পারবেন আপত্তি বা পরামর্শ।
২২:০২ ২৪ ফেব্রুয়ারি, ২০২২
ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের দখল নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ
সিলেট ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস দখল করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
১০:৫৮ ২৪ ফেব্রুয়ারি, ২০২২
জৈন্তাপুরে পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে এক পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিজপাট পানিয়ারাহাটি এলাকায় অবস্থিত এ.কে টাওয়ারের তৃতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়।
১৭:০৮ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
২২:৪৫ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে সিলেটে প্রতিবেশিকে পিটিয়ে হত্যা
সিলেটে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর প্রতিবেশিরা। ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।
১৯:১৪ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
জমি নিয়ে বিরোধ : সিলেটে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
সিলেটে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার প্রতিবেশিরা।
১৮:১৭ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
সিলেটের জাফলং থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সিলেটের জাফলং এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী। পাঁচদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহত নাজিম উদ্দিনের পরিবার দাবি করছে এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
২০:১১ ১৬ ফেব্রুয়ারি, ২০২২
‘ওসমানী বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে’
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
১৬:২৭ ১৫ ফেব্রুয়ারি, ২০২২
সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে একটি চক্র। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. হিমাংশু লাল রায়।
২৩:০৫ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি
ভারতের বিভিন্ন জেলে বন্দী থাকা ২২ বাংলাদেশি নিজ দেশে ফিরে এসেছেন। দীর্ঘ জেল জীবন শেষে তারা স্ত্রী-সন্তান, মা-বাবা, স্বজনদের দেখা পেয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি)) সিলেটের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রত্যাবাসন করেন।
১৫:৪৩ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
সিলেটে এবার পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ জন
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪:২৭ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
সিলেটে তরুণীর আত্মহত্যা
সিলেটে মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি-৫৪ নম্বর বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
১৭:৪৭ ১০ ফেব্রুয়ারি, ২০২২
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- জাফলংয়ে ভূয়া নারী চিকিৎসক আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জনকারী সিলেটের সিফাত
- গোয়াইনঘাটে রঙিন ফুলকপি চাষ করে ঘুরে দাঁড়ালেন হতাশ যুবক
- সার্ভার জটিলতায় সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ
- সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
- সিলেটে ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
- সিলেটে বুথ থেকে টাকা চুরি: ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- ১৯ আসনের ৯টিতে নবাগত
দ্বাদশ নির্বাচনে সিলেট বিভাগে নতুনদের সাথে বর্তমানরদের চমক - বিএনপির অবরোধ: সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, বন্ধ দূরপাল্লার বাস










































