কমলগঞ্জে চা পাতা চুরিতে বাঁধা দেওয়ায় হামলা, বাগান চৌকিদার আহত
কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। চা পাতা চুরির সময়ে বাঁধা প্রদান করলে চোরদের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন বাগান চৌকিদার।
২৩:০৩ ২৩ জুন, ২০২২
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি
কুশিয়ারা ও হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার।
১৯:২০ ২৩ জুন, ২০২২
বন্যাদুর্গত ১৫০০ পরিবারে পরিবেশমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বন্যাকবলিত ১৫ শত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এদিন তিনি উপজেলার সুজানগর, তালিমপুর, দাসেরবাজার, বর্ণি, দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, উত্তর শাহবাজপুর এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, আলু এবং শুকনো খাবার সংবলিত ত্রাণসামগ্রী বিতরণ করেন।
১৬:৩২ ২৩ জুন, ২০২২
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
১৪:৫০ ২৩ জুন, ২০২২
মৌলভীবাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
১৪:২৬ ২৩ জুন, ২০২২
ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সনাকের মতবিনিময়
ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা করেছে সচেতন নাগরিক কমিটি( সনাক)।
১৪:২০ ২৩ জুন, ২০২২
শমশেরনগর বিমানবন্দরে ফ্লাইট চালু করতে আগ্রহী বিভিন্ন এয়ারলাইনস
৫০ বছরেরও বেশি সময় ধরে অব্যাবহৃতভাবেই পড়ে আছে বিমানবন্দরটি। বর্তমানে কিছু বেসামরিক বিমান কোম্পানি বিমানবন্দরটিতে ফের ফ্লাইট চালুর আগ্রহ দেখাচ্ছেন। মৌলভীবাজার ভৌগোলিক ভাবে পর্যটন কেন্দ্র, পাশাপাশি সেখানকার প্রবাসীদের যাতায়াতের সুবিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১২:২৩ ২৩ জুন, ২০২২
রাজনগরে কুশিয়ারা নদীতে বাড়ছে পানি
সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ জুন রাজনগরের উত্তরাঞ্চলের উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের ২৮টি গ্রাম প্লাবিত হয়। কুশিয়ারা নদীর পানি উপচে বন্যা প্রতিরক্ষা বাঁধের বাহিরে নদী তীরবর্তী এসব গ্রামে পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দী হয়ে পড়ে ৩০ হাজার মানুষ। টানা ৭ দিনের বন্যায় এসব এলাকার মানুষের মধ্যে খাদ্য সংকট সহ দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব।
২১:০৭ ২২ জুন, ২০২২
মৌলভীবাজারে কুশিয়ারার বাঁধ ভেঙে ঢুকছে পানি; প্লাবিত হচ্ছে নতুন এলাকা
টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে ভয়ানক বন্যা পরিস্থিতি। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এতে অন্যান্য জেলার ন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সড়ক। অনেক জাগায় আবার যান চলাচলও ব্যাহত রয়েছে। এমনকি অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানি বাড়ায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। ফলে নদীর পাড়ের ও নিম্নাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষজনের দিন কাটছে আতঙ্কে।
২০:২৯ ২২ জুন, ২০২২
বন্যার্তদের মাঝে জেলা আ.লীগের খাবার বিতরণ
১৮:১১ ২২ জুন, ২০২২
বন্যাদুর্গতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যা কবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।
১৪:৫৯ ২২ জুন, ২০২২
কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭ স্থানে ধস, ঝুঁকিপূর্ণ ৫টি
মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ধস দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৫টি। এতে আতংক বিরাজ করছে নদী ঘেষাগ্রামবাসীর মধ্যে। যদিও ধস ঠেকাতে আতঙ্কিত গ্রামবাসীরা বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে গাছ ও মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডও নামমাত্র কিছু এলাকায় বস্তা ফেলেছে।
২৩:০২ ২১ জুন, ২০২২
ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগরের মৃত্যু
কমলগঞ্জে ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে মারা গেলো অজগর সাপ। সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরোঘর নামক স্থানে ঘটনাটি ঘটে।
২০:১০ ২১ জুন, ২০২২
ভোক্তা অধিকারে অভিযোগ করে নগদ টাকা পুরস্কার
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করে নগদ টাকা পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের চারজন ভোক্তা। আলাদা চারটি অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিপ্তরের নিয়মানুযায়ী অভিযোগকারীদের মোট জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়। মৌলভীবাজার শহর এবং শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে ময়দা বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির লিখিত অভিযোগ করেন ভোক্তারা।
১৭:৫৪ ২১ জুন, ২০২২
মৌলভীবাজারে বাধ সুরক্ষায় আনসার ভিডিপি সদস্য মোতায়েন
মৌলভীবাজার শহর রক্ষা বাধের সুরক্ষায় আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।বিরাজমান বন্যা পরিস্থিতিতে নির্মাণাধীন বাধ ও অস্থায়ী বাধ অনাকাঙ্খীত কারণে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষার্থে এ মোতায়েন করা হয়।
১৭:১২ ২১ জুন, ২০২২
কুলাউড়ায় সাপের কামড়ে ১ জনের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজন মারা গেছেন বলে জানা গেছে। মৃতের নাম শিপু আহমেদ (৩০)।
১৫:১১ ২১ জুন, ২০২২
মৌলভীবাজারে মনু নদের পানি বিপৎসীমার নিচে
সোমবার (২০ জুন) মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
১১:০৮ ২১ জুন, ২০২২
রাত জেগে ধলাই নদীর বাঁধ রক্ষার চেষ্টা গ্রামবাসীর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত রোববার বিকাল ৫টা থেকে আকস্কিক ভাবে দ্রুত গতিতে পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। রাতেই আতঙ্কিত গ্রামবাসীরা উপজেলার প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে স্বেচ্ছাশ্রমে গাছ ও মাটির ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত অতিবাহিত করেন।
২২:৫৪ ২০ জুন, ২০২২
মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী- মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। সন্ধ্যায় ছয়টায় পানি প্রবাহিত হয় ১১ দশমিক ৩৪ মিটার। অর্থাৎ এই পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
১৯:১৪ ২০ জুন, ২০২২
মৌলভীবাজারে বন্যা হওয়ার কোন সম্ভাবনা নেই: পৌর মেয়র
টানা ভারি বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে সিলেট-সুনামগঞ্জের পর বাড়তে শুরু করেছে মৌলভীবাজারের মনু নদের পানি। উজান থেকে আসা পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান জানিয়েছেন, এবছর মৌলভীবাজারে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
১৫:৩২ ২০ জুন, ২০২২
মনু নদ নিয়ে সতর্ক অবস্থানে মৌলভীবাজার জেলা প্রশাসন
টানা ভারি বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে সিলেট-সুনামগঞ্জের পর বাড়তে শুরু করেছে মৌলভীবাজারে বিভিন্ন নদ-নদীর পানি। মনু নদের পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করায় গতকাল রাত থেকে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং স্থানীয় জনগণ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৪:৫৭ ২০ জুন, ২০২২
মৌলভীবাজারে রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
নিরাপদ খাদ্য এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতে মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ জুন) অভিযান চালিয়ে শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪:৫২ ২০ জুন, ২০২২
মৌলভীবাজারে মনুর পানি বিপদসীমা ছুঁই ছুঁই
উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সবগুলো নদনদীতে পানি বাড়ছে। মনু নদে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে পানি। জেলার কমলগঞ্জ ছাড়া অপর ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এ জেলায় হাজারও মানুষ পড়েছেন বিপাকে।
১২:১৫ ২০ জুন, ২০২২
মৌলভীবাজারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
২২:৫৫ ১৯ জুন, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব



































