Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ২১ জুন ২০২২

ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগরের মৃত্যু

কমলগঞ্জে ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে মারা গেলো অজগর সাপ। সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরোঘর নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে অজগর সাপ আক্রমণ করে। ছাগলের চিৎকার শুনে পাশে থাকা একটি কুকুর অজগর সাপটিকে এসে কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগর সাপটিকে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটি প্রায় ১২ফিট লম্বা ছিলো বলে জানা যায়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেছিয়ে ধরে, তখন ছাগলের চিৎকারে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। এসময় ঘটনাস্থলে ছাগল মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো মামুন অর রশিদ বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপ মারা যায়।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়