পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বন্ধন
মৌলভীবাজারের মুনুমুখ, খলিলপুর ও আপার কাগাবলা ইউনিয়নের পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বন্ধন সমাজকল্যাণ সংস্থা।
১৮:০১ ২৭ জুন, ২০২২
কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দ নিয়ে কর্মশালা
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭:৫১ ২৭ জুন, ২০২২
শ্রীমঙ্গলে ধর্ষণের বিচার চাওয়ায় সাক্ষীদের উপর হামলা
২০২১ সালের নভেম্বর মাসে বড়বোন শ্রীমঙ্গল সিক্কা গ্রামে আব্দুল করিমের বাসায় বেড়াতে যান। তখন ফাহিমার মেয়েও সাথে ছিলো। ২৪ নভেম্বর বিকেলে ফাহিমার মেয়েকে রেখে করিমের বাসার সবাই পাশের গ্রামে এক আত্মিয়ের বাসায় বেড়াতে যান। ওইদিন রাত ১০টার দিকে চান মিয়া বাসায় এসে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে এবং এসবের ভিডিও ধারণ করে রাখে।
১৬:৫২ ২৭ জুন, ২০২২
‘এভাবে আর দিন চলছে না’
বড়লেখার তালিমপুর ইউপির হাকালুকি হাওরপারের গগড়া গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই বাপ-দাদার কাছ থেকে শেখা এই পেশাকে আকড়ে ধরে কোনমতে পরিবার নিয়ে দু’বেলা দুমুঠো খেয়ে-পরে তার সংসার চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর পাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে হাকালুকি হাওরের বাংলাবাজার তলিয়ে যাওয়ায় নিরেন্দ্র কুমারের মত অনেকে পড়েছেন চরম বিপাকে। কারণ বাজারে ক্রেতা না থাকায় পাটী বেচাকেনা বন্ধ। তবুও আশায় বুক বেধে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পানিতে দাঁড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন নিরেন্দ্র।
১২:৫৫ ২৭ জুন, ২০২২
বন্যার্ত মানুষের পাশে তরুণরা
তরুণরা জানিয়েছে, প্রথম ধাপে তারা গত শুক্রবার বন্যা দুর্গত উপজেলার কুদালী, পূর্ব ধর্মদেহী, পশ্চিম ধর্মদেহী, দ্বিতীয়ারদেহী, চুলারকুড়ি গ্রামে নৌকায় গিয়ে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। দ্বিতীয়ধাপে রোববার বন্যা দুর্গত কাজিরবন্দ, হাল্লা, আহমদপুর, খুটাউরা গ্রামে গিয়ে বন্যা দুর্গত পানিবন্দী আরো ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, রাহিম আহমদ, তাহমিদ আহমদ, রেদওয়ান আহমদ, মেহরাব হোসেন ওয়াহিদ, নবিন আহমদ, তাহসিন, কিবরিয়া, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, তানভীর আহমদ, তাহের আহমদ প্রমুখ।
১২:৪৩ ২৭ জুন, ২০২২
বন্যাদুর্গতদের মাঝে নাসের রহমানের খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১৪শত প্যাকেটে প্রায় ১০টন খাদ্যসামগ্রী নিয়ে দিনভর নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিতরণ করেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব খাদ্যসামগ্রী বন্যাদুর্গতদের হাতে তুলে দেন। সকালে সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের হামারকোনা, দাউদপুর, ব্রাম্মণগাও, নতুন বস্তি, বাদে ফতেহপুর, সরাবপুর, মুনুরমুখ, দক্ষিণ সাধুহাটি, রফিনগর গ্রামের বন্যাকবলিত সাত শতাধিক মানুষের মাঝে ব্যাগভর্তি চাল, ডাল, আলু, লবন, পেঁয়াজ বিতরণ করেন।
২৩:৩৯ ২৬ জুন, ২০২২
কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ পালিত হয়েছে।
২৩:১৩ ২৬ জুন, ২০২২
কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ সনের ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়।
২৩:০১ ২৬ জুন, ২০২২
জুড়ীতে গাছের ডালে অজগর, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ
সাপটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তাদেরকে পাঠিয়েছিলাম। পরে সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। আজ সকালে খবর নিয়ে দেখি সাপটি এ এলাকায় আর নেই।
২২:১২ ২৬ জুন, ২০২২
বন্যার্ত মানুষের মাঝে মৌলভীবাজার জেলা বিএনপির খাবার বিতরণ
রবিবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমুখ ইউনিয়নের আজাদ বক্স উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, মনুমুখ পিটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, করিম কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫'শত (পনেরো শত) বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করে মৌলভীবাজার জেলা বিএনপি।
২১:১৭ ২৬ জুন, ২০২২
রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপন
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী খান, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস, রাজনগর থানার এসআই আরিফ হোসেন, রুবেল হোসেন, পাঁচগাও ইউপি সদস্য রাসেল আহমদ রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমুখ
১৯:২৫ ২৬ জুন, ২০২২
কমলগঞ্জে নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
অবশেষে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩:০২ ২৫ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন : শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ
আজ ২৫ জুন শনিবার দক্ষিণ বঙ্গের ২১ জেলার জনগণের কাঙ্খিত বহুমুখী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।
২২:৪৩ ২৫ জুন, ২০২২
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন হাইওয়ে পুলিশ সুপার
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় লাখ-লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের পাশে সরকার আছে। পাশাপাশি পুলিশ সহ বিভিন্ন ইউনিটের লোকজন পাশে থেকে সহায়ত করছেন।
২২:৪০ ২৫ জুন, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা
শনিবার (২৫জুন) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
২০:৫৯ ২৫ জুন, ২০২২
পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি
স্বপ্নের পদ্মাসেতু এখন বাস্তব। আর এই স্বপ্নকে বাস্তব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ভালোবাসা জানিয়েছে মৌলভীবাজার জেলার দুই শিক্ষার্থী। চিঠিতে এমন একটি সেতু বাংলাদেশে করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তারা।
২০:৩৮ ২৫ জুন, ২০২২
মৌলভীবাজারে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজন ও অনুষ্ঠান পালন করছে জেলা ও উপজেলা প্রশাসন।
১৩:২৬ ২৫ জুন, ২০২২
জুড়ীতে বন্যার পানিতে ডুবে যাওয়া নিখোঁজ চা-শ্রমিকের লাশ উদ্ধার
অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রণ রিকমন বাড়িতে যাওয়ার রাস্তায় কোমরসমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। বুধবার রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। অপেক্ষা করে তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা হন পানি দিয়ে। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় রণ রিকমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে সাঁতার কেটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
২০:০৬ ২৪ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের নানা আয়োজন
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন পদ্মা সেতু। এরপর ২৬ জুন ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশের দীর্ঘতম সেতুটি। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে দেশের সকল মানুষের নানা আবেগ ও অনুভূতি।
১৮:২৩ ২৪ জুন, ২০২২
কাগাবলায় সাপের কামড়ে তরুণের মৃত্যু
কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা ইমরানকে সাপে কাটা ও মৃত্যুর বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন।
১৬:২২ ২৪ জুন, ২০২২
কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪:৩১ ২৪ জুন, ২০২২
জুড়ীতে বন্যার পানিতে ডুবে চা শ্রমিক নিখোঁজ
মৌলভীবাজারের জুড়ীতে বন্যার পানিতে ডুবে বুধবার রাতে উপজেলার ধামাই চা-বাগানের শ্রমিক রণ রিকমুন (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবরী দলকে খবর দিলে বেলা তিনটার দিকে উদ্ধারে নামেন ডুবুরি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
২৩:২৮ ২৩ জুন, ২০২২
সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মাদ্রাসার শিশু কিশোরদের হামদ-নাতঁ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।
২৩:১৩ ২৩ জুন, ২০২২
কমলগঞ্জে চা পাতা চুরিতে বাঁধা দেওয়ায় হামলা, বাগান চৌকিদার আহত
কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। চা পাতা চুরির সময়ে বাঁধা প্রদান করলে চোরদের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন বাগান চৌকিদার।
২৩:০৩ ২৩ জুন, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব






































