ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ২৭ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গত শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে শহরের অস্থায়ী কার্যালয়ে আ স ম ছালেহ সোহেল’কে আহ্বায়ক ও খছরু চৌধুরীকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জহুর লাল দত্ত, নুুরুল ইসলাম ফয়ছল, যুগ্ম সদস্য সচিব মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য এডভোকেট মাসুক মিয়া, এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, মুজাহিদ আহমদ, সাংবাদিক হোসাইন আহমদ, রেহনুমা রোবাইয়্যাৎ, মো. আলী রাব্বী রতন ও বিশ্বজিৎ নন্দী।

নেতৃবৃন্দ কৃষকদের দাবি এবং হাওরের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনের কথা বলেন। হাওরে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি তোলেন নেতৃবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়