ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ১৬ মে ২০২৪
আপডেট: ১৬:৩৯, ১৬ মে ২০২৪

শ্রীমঙ্গলে ২ দোকানে ১৭ হাজার টাকা জরিমানা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়। 

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার পূর্ব শ্রীমঙ্গল, বনগাঁওসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ও আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। 

অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধুমিতা আইসক্রীমকে  ১০ হাজার টাকা এবং নআল-আমিন পাঁচ ভাই আইসক্রীমকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।        

ন্যায্য মূল্যে পণ্য  ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়