নিজস্ব প্রতিবেদক
বড়দিন উপলক্ষে মৌলভীবাজারে নিরাপত্তা সভা
বড়দিন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ছবি: আই নিউজ
খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন শুভ বড়দিন যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। উৎসব চলাকালে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর থাকবে।
তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বড়দিন উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”
সভায় বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন নিয়ন্ত্রণ, সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম), জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও) আবুল কাসেম, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া পুঞ্জির প্রধান জিডিশন প্রধান সুছিয়াং, জেলা আদিবাসী ফোরামের সভাপতি ও মুরইছড়া পুঞ্জির প্রধান ফ্লোরা বাবলী তালাং, বড়লেখা উপজেলা রাংবা বালাং (চার্চ প্রধান) অ্যাসোসিয়েশনের সভাপতি সুকমন আমসে, মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চের পালক বি.বি. প্রেন্টিস, কুলাউড়ার লক্ষীপুর মিশনের পুরোহিত ফাদার সুজন কিসকু, জুড়ী উপজেলা রাংবা বালাং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইকেল নংরুম, খাসি সোশ্যাল কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক ও পাত্রখলা পুঞ্জি ক্যাথলিক চার্চের সভাপতি এলিসন সুঙসহ অন্যান্যরা।
আই নিউজ/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























