শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়ার ইন্তেকাল
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত মো. দুধু মিয়া। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মো. দুধু মিয়া আর নেই।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত মো. দুধু মিয়ার জানাজা নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দুপুর ২টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল লালবাগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলবাসী এক অপূরণীয় শূন্যতার মুখোমুখি হয়েছে। একজন নিরহংকার, মানবিক ও সদালাপী মানুষ হিসেবে তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত আপনজন। জনপ্রতিনিধি হয়েও তাঁর জীবনাচরণ ছিল সহজ-সরল ও সেবামূলক। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর রাজনীতি ও জীবনের মূল দর্শন।
তাঁর প্রয়াণে শ্রীমঙ্গল উপজেলা ও সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নেতৃত্ব, মানবিকতা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে মো. দুধু মিয়া শ্রীমঙ্গলের মাটিতে যে স্মৃতি রেখে গেলেন, তা চিরদিন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























