শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সড়ক সংলগ্ন ত্রয়োদশ নির্বাচনী এলাকার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা হবে।
এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বিএনপি নেতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। তারা নেতাকর্মীদের যাতায়াতের জন্য যানবাহন ও খাবার সরবরাহসহ সার্বিক সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।
সভায় আগামীর কর্মসূচি সফল করতে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























