Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজার-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী মুজিবুর রহমান চৌধুরী

বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। ছবি: আই নিউজ

বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। ছবি: আই নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের গণনা শেষে তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে বিএনপির প্রার্থী ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট, এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অবশেষে জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মান। মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার ওপর আস্থা রেখেছে। আমি তাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”

এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়