Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ ১৯১তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক প্রণয় কান্তি ধর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার এবং শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে সাতটি পৃথক বুথে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। গাইনি বিশেষজ্ঞ ডা. নিবাস চন্দ্র পাল ও ডা. দীপাঞ্জলী পাল, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক ও বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ পুষ্পিতা খাস্তগীর চিকিৎসাসেবা দেন।

এসময় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল-এর সহযোগিতায় প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল জানান, “শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে প্রায় সাড়ে ৪০০ রোগী নিবন্ধন করে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেছেন। এছাড়া সান ফার্মাসিউটিক্যালসের -এর সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।”

পরে বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের মতে, মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়