ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ১৬ মার্চ ২০২৬

সাংবাদিক আবুল হায়দার তরিক এখন অ্যাডভোকেট

সাংবাদিক আবুল হায়দার তরিক। ছবি: আই নিউজ

সাংবাদিক আবুল হায়দার তরিক। ছবি: আই নিউজ

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন–এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার মো. তরিক।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে মোট ৮ হাজার ৫৯৯ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক আবুল হায়দার মো. তরিকও রয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয়। পরে একই বছরের জুন মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথমবারেই সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হন তিনি।

অ্যাডভোকেটশিপ সনদ অর্জনের প্রতিক্রিয়ায় আবুল হায়দার মো. তরিক বলেন, ২০১৮ সালে এলএলবি প্রথম পর্বে ভর্তি হওয়ার পর থেকে ২০২৬ সালের অ্যাডভোকেট তালিকাভুক্তির চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত দীর্ঘ সময় পরিশ্রম ও সাধনার মধ্য দিয়ে এই সাফল্য অর্জন করতে হয়েছে।

তিনি বলেন, “এই অর্জনের মাধ্যমে আমার দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। পেশার সুনাম ও মর্যাদা রক্ষার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করবো।”

এ সময় তিনি আরও বলেন, এ পর্যন্ত পৌঁছাতে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়