ঢাকা, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ১১ জুলাই ২০২৬

চুনারুঘাটে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাব-৯-এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন ব্যক্তি চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে।

সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে চুনারুঘাট থানার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় সন্দেহভাজন সবুজ রঙের সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতরে থাকা একটি পাটের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচ টেপে প্যাকেটজাত ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে উদ্ধারকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়