নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
‘বিজ্ঞন প্রযুক্তি ও নৈতিকতা একই সূত্রে গাঁথা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহকারী প্রোগ্রামার অফিসার কাজী মঈনুল ইসলাম, প্রভাষক রেজাউল আলম, প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম।
আরও পড়ুন- পৌষসংক্রান্তি : কমলগঞ্জে জমে উঠেছে মাছের মেলা

প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ।বিজ্ঞান বাস্তবতার সাথে তাল মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ছাড়া মানুষের বর্তমান জীবন ব্যবস্থা একেবারেই অচল।
আরও পড়ুন- সীমিত আকারে হবে শাহ মোস্তফার উরুস
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বুধবার দুইদিন ব্যাপী এই মেলার উদ্বােধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় ১৪টি স্টল বসে।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























