নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:৩৭, ২৯ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে এক বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
দীর্ঘ এক বছর আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি রুয়েল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে রুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।
রুয়েল মিয়া উপজেলার নিজ আগনা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টা ৩০ মিনিটে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
তৎকালীন সময় ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ আলমগীরের মৃত্যুকে সড়ক দুর্ঘটনা সন্দেহে সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন। এক পর্যায়ে নিহত আলমগীর মিয়ার মৃত্যুর ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন নিহতের পরিবার।
আরও পড়ুন- কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ওসি(তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর এলাকায় একটি চা স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।
জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি ৪৪৩নং জিডি মুলে মৃতের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। জিডিতে স্থানীয় লোকজনের বরাত দিয়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর মিয়া মারা গেছেন মর্মে উল্লেখ্য করেন ফাড়ি ইনচার্জ শামছুদ্দিন খান। সাথে সাথে মৃতের পরিবার এর প্রতিবাদ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। নিহতের স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন- মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বলেন, আজ সকালে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























