Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২২

নবীগঞ্জে এবার ১৮ হাজার হেক্টর জমিতে বোরো চারা রোপন করলেন কৃষকরা

কর্মক্ষেত্রে সাধারণ চাকরিজীবীদের ছুটি থাকলেও কৃষকদের কোনো ছুটি নেই। বছর জুড়ে কৃষিকাজ লেগেই থাকে। আমন ধান কাটার পরে শুরু হয়ে যায় বিভিন্ন কৃষি আবাদ। শাক-সবজি, গম, ভুট্টাসহ নানা ধরনের চাষাবাদ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বোরো ধান রোপণের সময়।

দেশজুড়ে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। ভোরের আলো ফুটতেই তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি বোরোর জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নবীগঞ্জের কৃষকরা। আর এ কাজে পরিবারের সদস্যরাও চাষীদের পুরোদমে সহযোগিতা করে যাচ্ছেন।

আরও পড়ুন- নবীগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন ভোরে আবাদের সরঞ্জাম নিয়ে ফসল ক্ষেতে যাচ্ছেন কৃষকরা। পুরো উপজেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও এখনও পুরোদমে চলছে রোপণের কাজ। পুরুষের সঙ্গে নারী ও শিশুরা কাজে যোগ দেওয়ায় নেই শ্রমিক সংকট।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর নবীগঞ্জে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৯ হাজার ৫৮০ হেক্টর জমি। এসব জমি থেকে প্রায় ৮০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমনের জমিতেও বোরোর চাষ শুরু হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড

বেশ কয়েকজন কৃষকর সাথে কথা হলে তারা বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সফলভাবে রোপা আমন ধান তোলা শেষ হয়েছে। এবার বোরো চাষে গুরুত্ব দিচ্ছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম জানান, নবীগঞ্জে ১৯ হাজার ৫৮০ জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। সামনের দিনে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ ও উৎপাদন  লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়