Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ১৬ নভেম্বর ২০২২

নবীগঞ্জে ৪ বিএনপি নেতা গ্রেফতার

আটক বিএনপি নেতারা। ছবি- প্রতিনিধি

আটক বিএনপি নেতারা। ছবি- প্রতিনিধি

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শিহাব চৌধুরীসহ ৪ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে  নবীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন বিএনপি নেতা এনাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের নেতা মকবুল হোসেন ও বকুল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শিহাব চৌধুরী (৪৯) জয়নগর গ্রামের নজির মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, একই গ্রামের আব্দুল মতলিব চৌধুরীর ছেলে ও স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন (৪০), পশ্চিম তিমিরপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন (৪৮) এবং সদরঘাট গ্রামের নছিব আলীর ছেলে স্বেচ্ছাসেবকদলের নেতা বকুল আহমদ (৪৩)।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়