মৌলভীবাজার প্রতিনিধি
শুরু হলো আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয়েছে "বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০"।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), মৌলভীবাজার জেলা শাখা।
টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করছে। ৫০ ওভারের খেলায় প্রথম দিনে শ্রীমঙ্গল কোয়াব দলের মুখোমুখি হয় কুলাউড়া কোয়াব দল।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে টুনার্মেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
কোয়াব মৌলভীবাজারের সভাপতি বিমান কান্তি ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, টুর্নামেন্টের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, ইফতেখার আহমদ, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ।
টুর্নামেন্টে অংশগ্রহণকৃত দলগুলো হলো- মৌলভীবাজার সদর কোয়াব, শ্রীমঙ্গল কোয়াব, রাজনগর কোয়াব, কমলগঞ্জ কোয়াব, কুলাউড়া কোয়াব, জুড়ি কোয়াব, বড়লেখা কোয়াব ও মৌলভীবাজার সিপিএএম। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার আইনিউজ।
আরো পড়ুন: তিন বছরেও শুরু হয়নি শাবাব-মাহি হত্যার বিচার, হতাশ পরিবার
কোয়াব মৌলভীবাজারের সভাপতি বিমান ঘোষ বিলকু বলেন, কোয়াব দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার সদরসহ জেলার ৭ টি উপজেলা নিয়ে ‘‘বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুনার্মেন্ট ২০২০” আয়োজন করতে যাচ্ছে।
তিনি বলেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যার সংক্ষিপ্ত রূপ হলো (কোয়াব)। এ সংগঠনটির মূল কাজ হচ্ছে ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সুবিধা-অসুবিধার দিকগুলো দেখা। এবং ক্রিকেটারদের বিভিন্ন সমস্যার সমাধান করা। ক্রিকেটারদের প্রয়োজন, সুবিধা এবং অধিকার নিয়েও কাজ করে এই কমিটি।
এতদিন এর কার্যক্রম ছিলো ঢাকা কেন্দ্রিক। তবে সংগঠনটি বর্তমানে দেশের সব ক্রিকেটারদের জন্য তাদের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। এরইমধ্যে তারা জেলা ভিত্তিক সাবেক, বর্তমান, ও তরুণ ক্রিকেটারদের নিয়ে কমিটি গঠন শুরু করেছে। যারই সফল প্রয়াস মৌলভীবাজারের আজকের এই উদ্যোগ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























