ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ১৬ জানুয়ারি ২০২১

কুলাউড়া পৌরসভায় মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১৫৩ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। 

মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট।

কুলাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯ জন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়