মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারে করোনা ভ্যাকসিনেশনে এগিয়ে যেসব উপজেলা
মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিনেশন কার্যক্রম
দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও চলছে করোনার টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত এই জেলার ২৯ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। তবে এই কার্যক্রমে অন্যান্য উপজেলার চেয়ে এগিয়ে রয়েছে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল। অন্যদিকে পিছিয়ে আছে জুড়ী উপজেলা।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৯ হাজার ১৯৪ জন করোনার টিকা নিয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় নিয়েছেন সাত হাজার ৬৭০ জন এবং শ্রীমঙ্গলে ৫ হাজার ২৭৫ জন। পিছিয়ে থাকা জুড়ীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১ হাজার ৮০২ জন।
এই তিন উপজেলা ছাড়াও রাজনগরে ২ হাজার ৬১৭ জন, কুলাউড়ায় ৪ হাজার ১৮০ জন, বড়লেখায় ৩ হাজার ২৮৯ জন, ও কমলগঞ্জে ৩ হাজার ২৯১ জনকে করোনা প্রতিরোধী টিকা দেয়া হয়েছে।
এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) জেলায় টিকা নিয়েছেন ৩ হাজার ৭০৫ জন। যাদের মধ্যে সদরে ১০৭০ জন, রাজনগরে ২৯৯ জন, কুলাউড়ায় ৭৬৮ জন, বড়লেখায় ৩৬৩ জন, কমলগঞ্জে ৩৭৫ জন, শ্রীমঙ্গলে ৫৭০ জন এবং জুড়ীতে ২৬০ জন।
করোনার টিকা পেতে জেলায় নিবন্ধন করেছে ৪০ হাজার ৭৯৫ জন। যার মধ্যে ২৯ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। নিবন্ধনের তুলনায় টিকাদান কার্যক্রম ৭১.৬ শতাংশ।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর হাসপাতালের টিকার বরাদ্দ শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ২য় ডোজের জন্য সংরক্ষিত টিকা রেজিস্ট্রেশনকৃতদের দেয়া শুরু করে কর্তৃপক্ষ।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে চলে টিকাদান কর্মসূচি। টিকা পেতে হলে সবাইকে 'সুরক্ষা অ্যাপ' এর মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/
আরও পড়ুন:
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























