ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে টিকা নিলেন প্রায় ৩৪ হাজার মানুষ

করোনার ভ্যাকসিন

করোনার ভ্যাকসিন

মৌলভীবাজারে করোনার টিকা নিয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ। বৃহস্পতিবার সাত উপজেলা মিলিয়ে ৪ হাজার ৮০৫ জনের শরীরের টিকা প্রয়োগ করা হয়েছে।

নতুন ৪ হাজার ৮০৫ জনকে নিয়ে মৌলভীবাজারে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৯৯৯ জনে। জেলায় এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৫০৫ জন। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)  মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলায় ৯ হাজার ৯৪০ জন, রাজনগরে ৩ হাজার ৬২ জন, কুলাউড়ায় ৫ হাজার ৬০ জন, বড়লেখায় ৩ হাজার ৭৮৪ জন, কমলগঞ্জে ৩ হাজার ৭৫৮ জন, শ্রীমঙ্গলে ৬ হাজার ২০৩ জন এবং জুড়ীতে ২ হাজার ১৯২ জন টিকা নিয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সদর উপজেলায় ১ হাজার ২০০ জন, রাজনগরে ৪৪৫ জন, কুলাউড়ায় ৮৮০ জন, বড়লেখায় ৪৯৫ জন, কমলগঞ্জে ৪৬৭ জন, শ্রীমঙ্গলে ৯২৮ জন এবং জুড়ীতে ৩৯০ জন।

সারাদেশের মতো মৌলভীবাজারেও গত ৭ ফেব্রুয়ারি থেকে চলছে করোনার টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে চলে এ কর্মসূচি।

মৌলভীবাজার সদর হাসপাতালে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে রেড ক্রিসেন্ট যুব ইউনিট ও ম্যাটসের সদস্যরা। তারা টিকা নিতে আসা সকলকে সার্বিকভাবে সাহায্য করে থাকেন যাতে কোনো অসুবিধা না হয়। 

উল্লেখ্য, টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে।

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আরও পড়ুন:

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়