ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩৭, ৮ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ

টিকার ২য় ডোজ নিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ

টিকার ২য় ডোজ নিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ

মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের ৮টি বুথে এবং অন্য ৬ টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ২৬টি নির্ধারিত বুথে টিকা প্রয়োগ চলছে। সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম।

টিকা নিচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সকল নির্ধারিত কেন্দ্রে চলবে এ কর্মসূচি।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ রুমি জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় প্রায় ৬৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন।

সিভিল সার্জন জানান- পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা টিকা কার্ড, NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে যেতে। তবে ২ মাসের আগে ২য় ডোজের টিকা নেয়া যাবে না। পরে নেয়া যাবে, ১২ সপ্তাহ পর্যন্ত। এছাড়া দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও নেয়া যাবে।

করোনা টিকার ২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণা:

♦ ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা নেয়া যাবে

♦ যাদের প্রাপ্য তাদের মোবাইলে ম্যাসেজ চলে যাবে।

♦ যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড, NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসবেন।

♦ দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।

♦ ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে ( ১২ সপ্তাহ পর্যন্ত)।

♦ রেজিস্ট্রেশনকৃত (৬০,০০০ প্রায়) হজ্জ যাত্রীরা ১৮ বছরের বেশি হলেই রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন নিতে পারবেন। আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন নিন।

♦ ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।

♦ আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।

♦ রোজা রেখে ভ্যাকসিন নেয়া যাবে।

♦ ভ্যাকসিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।

♦ কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাকসিন নেয়া যাবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করা যাবে। এছাড়া দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও নেয়া যাবে।

এর আগে গত ৭ এপ্রিল সারাদেশের মতো মৌলভীবাজারেও শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে চলে এ কর্মসূচি।

আইনিউজ/এসডি

[আরও পড়ুন: মৌলভীবাজার পৌর এলাকায় করোনায় আরও ২ জনের মৃত্যু]

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়