ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:০৪, ১৫ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে আরও ১২ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৪ শতাংশ।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ জনে। জেলা এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৬৯ জন।

দেশের করোনা পরিস্থিতি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৯৪ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃত্যু দশ হাজার ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ১৯২ জনকে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন।

সংশ্লিষ্ট খবর

১৫ দিনে করোনায় ১০০০ মৃত্যু দেখল বাংলাদেশ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়