ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২২:০৩, ১৫ এপ্রিল ২০২১

১৫ দিনে করোনায় ১০০০ মৃত্যু দেখল বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় একশ'র কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, মাত্র ১৫ দিনেই হাজারের অধিক মৃত্যু দেখল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৪ জন। ফলে মোট মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন ৯৬ জন। বাংলাদেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ মৃত্যু।

২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ১৯২ জনকে। আর একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯১৫ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ শতাংশ।

তারিখ

মৃত্যু সংখ্যা

১ এপ্রিল

৫৯

২ এপ্রিল

৫০

৩ এপ্রিল

৫৮

৪ এপ্রিল

৫৩

৫এপ্রিল

৫২

৬ এপ্রিল

৬৬

৭ এপ্রিল

৬৩

৮ এপ্রিল

৭৪

৯ এপ্রিল

৬৩

১০ এপ্রিল

৭৭

১১ এপ্রিল

৭৮

১২ এপ্রিল

৮৩

১৩ এপিল

৬৯

১৪ এপ্রিল

৯৬

১৫ এপ্রিল

৯৪

মোট

১০৩৫

দেশে করোনা সংক্রমণ রোধে জারি করা হয়েছে কঠোর লকডাউন। এই লকডাউন চলাকালেই মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ভারত, ইন্দোনেশিয়ার পর বাংলাদেশেই বাড়ছে করোনায় মৃত্যু।

পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে ইতোমধ্যে কবরস্থান এবং শ্মশানে দেখা গিয়েছে সংকট। মর্গেও মরদেহ রাখার জায়গা হচ্ছে না বিভিন্ন রাজ্যের হাসপাতালে। সেখানে আমাদের দেশের অবস্থা কি হবে তাই চিন্তার বিষয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে বিশ্বে অঞ্চলভিত্তিক দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বেড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। যার হার ৪৭ শতাংশ। ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে মৃতের সংখ্যা কমে আসছে।

২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। সেই বছরের ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। অর্থাৎ তিন মাসে হাজারের কোটায় পৌঁছায় করোনায় মৃত্যু। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে মাত্র ১৫ দিনেই হাজার ছাড়াল সেই সংখ্যা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শনাক্ত এবং মৃত্যু দুটোই কমে আসে। ওই মাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ৯২ শতাংশ আর মোট মৃত্যু ছিল ২৮১ জন। কিন্তু মার্চের শুরু থেকেই বাড়তে থাকে। মার্চ মাসে করোনায় মোট প্রাণহানি ছিল ৬৩৮ জন। কিন্তু এপ্রিলের মাত্র ১৫ দিনেই তা হাজার ছাড়াল।

 আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়