ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৪৭, ২২ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে ছিনতাই: নিজেই নিজেকে রক্তাক্ত করে সাজানো ঘটনা

রক্তাক্ত রিপন দেবনাথ

রক্তাক্ত রিপন দেবনাথ

বুধবার (২১ এপ্রিল) মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এক ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায়  রিপন দেব নাথ (২৫) তার ৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলেও জানান। পরে পুলিশের তদন্তে উন্মোচিত হয় এটি আসলে একটি সাজানো নাটক ছিলো। রিপন নিজেই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে এ ঘটনা সাজিয়েছেন বলে স্বীকার করেছেন। 

মৌলভীবাজার মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনা জানার পর ভুক্তভোগী রিপন দেবনাথকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। তখন রিপন জানান, তিনি ১ বছর পূর্বে ঢাকায় বারডেম জেনারেল হাসপাতাল-২ এ ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে শ্রীমঙ্গলের শমসেরগঞ্জ বাজারে ফয়সল মনছুরের সাথে রেডিয়েন্স ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসা শুরু করেন। ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায় রিপন অনেকের কাছে ঋণগ্রস্থ হন।

পুলিশ আরও জানায়, রিপনের বিষয়ে তথ্য ও তার বক্তব্য অনুযায়ী তার ৪ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়ে যাচাই করতে গিয়ে পুলিশ যথেষ্ট গড়মিল পায়। পরে অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মশিউর রহমানের নেতৃত্বে এ বিষয়ে তদন্তে উঠে আসে আসল কাহিনী। 

পুলিশের তদন্তে জানা যায়, রিপন বিভিন্ন পাওনাদারদের ঋন পরিশোধ না করেই ফয়সল মনছুরের পাওনা ৬ লাখ টাকা পরিশোধের দিন ধার্য্য করেছিলেন। সে ব্যাংক থেকে কোনও টাকা না তুলেই নিজেকে ছুরিকাঘাত করে ও ছিনতাইয়ের বিষয়ে সাজানো কাহিনী বলে। 

পরবর্তীতে পাওনাদার ফয়সল মনছুর ও পুলিশের সামনে রিপন নিজে এই ঘটনাটি সাজান বলে স্বীকার করেন। একইসাথে শহরে এই ছিনতাইয়ের ঘটনা ছড়িয়ে পড়ায় জনমনে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রিপন দেবনাথ (২৫) এর বাড়ি মৌলভীবাজারের ভুজবলে। তার পিতার নাম মীর মোহন দেবনাথ। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়