মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:২২, ২৬ মে ২০২১
আইনিউজে সংবাদ প্রকাশের পর বাবাকে আশ্রয় দিলেন ছেলে-মেয়ে
আইনিউজে সংবাদ প্রকাশের পর সেই পিতাকে ঘরে তুলে নিলেন তার ব্যবসায়ী সন্তান। হাসপাতালে গিয়েছিলেন মেয়ে ও মেয়ের জামাতা।
গত রোববার (২৩ মে) বৃদ্ধ অরুণ দেব (৭৫) অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকার খবর শুনেও এগিয়ে আসেননি কোনো সন্তানই। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সদস্য এসে এই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেন। মানবিক এই সংবাদটি অনলাইন পোর্টাল আইনিউজডটনিউজ (eyenews.news)-এ প্রচার হয়। পরে এই ঘটনায় এলাকায় আলোচনার জন্ম দেয়।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার বোনের বাসা থেকে সিলেটে নিজের বাসায় নিয়ে যান ছেলে বিপ্লব দেব। এর আগে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে স্বামীকে সাথে নিয়ে নিজের বাসায় (শহরের সৈয়ারপুর এলাকায়) বাবাকে নিয়ে আসেন মেয়ে।
এসময় উপস্থিত স্থানীয়দের কাছে বাবার সঠিক চিকিৎসা এবং ভরণপোষণের প্রত্যয় ব্যক্ত করে ছেলে বিপ্লব দেব আইনিউজকে বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তবে তিনি বলেন, এর আগে আমি বাবাকে নিয়েছি, কিন্তু বাবা ভবঘুরের মত বের হয়ে যান।
আরও পড়ুন : অসুস্থ বাবাকে আশ্রয় দেয়নি ছেলে-মেয়ে, হাসপাতালে নিল পুলিশ
উল্লেখ্য, মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের শাহ মোস্তফা মঞ্জিলে বাস করতেন অরুণ দেব (৭৫)। দুই ছেলে এবং এক মেয়ে তার। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন শহরের সৈয়ারপুর এলাকায়, মেয়ে জামাই শহরের একটি জুয়েলারি শপের ম্যানেজার। বড় ছেলে বিপ্লব দেব সুনামগঞ্জে ব্যবসা করেন এবং সিলেটের বাসায় বসবাস করেন।
অবশেষে স্থানীয় জনগণ ও পুলিশের উদ্যোগে বৃদ্ধ অরুণ দেবের মেয়ে এবং মেয়ের জামাতা বাবাকে দেখতে হাসপাতালে যান। পরে বাসায় নিয়ে আসেন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে বোনের বাসা থেকে বাবাকে নিজের বাসায় নিয়ে যান।
এই ঘটনায় প্রথম থেকে ভূমিকা রাখা মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মুর্তজা আইনিউজকে বলেন, ছেলে তার ভুল বুঝতে পেরেছেন, বাবাকে নিয়ে সিলেট গেছেন। আমি প্রথম থেকেই তার সাথে যোগযোগ রেখে বোঝানোর চেষ্টা করি। আমি বলেছি যেকোন সাহায্য সহযোগিতায় পাশে থাকব।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























