ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ২২ জুন ২০২১
আপডেট: ২০:৩৪, ২২ জুন ২০২১

শ্রীমঙ্গলে

হাত-পায়ের বিচ্ছিন্ন অংশের পর এবার ক্ষতবিক্ষত নারীর লাশ, নেই মাথা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত ও পায়ের কাটা অংশ পাওয়ার একদিন পর আজ মিলেছে শরীর। তবে মাথার অংশ এখনো পাওয়া যায়নি। মাথা খুজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় একটি গাছ বাগানের ঝোপ থেকে দেহের অংশটি উদ্ধার করে পুলিশ। 

এর আগে গতকাল সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচুখেতে একটি দ্বিখন্ডিত পায়ের অংশ পাওয়া যায়। পরে আশপাশ এলাকা খুঁজে আধা কিলোমিটার দূরে দুটি বাশ ঝাড়ে থেকে দুটি কাটা হাত উদ্বার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে থেকে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গাটি গতকালের কচু খেত থেকে প্রায় আধা কিলোমিটারের দূরত্বে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থলে যে মরদেহটি উদ্ধার করেছি সেটা একটা নারীর দেহ। এখনো মাথা পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হতে পারে।

তিনি আরো বলেন, একটি বস্তার ভিতরে বডিটি রাখা ছিলো। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাসী করছি। নারীর পরিচয় এখনো মেলেনি।

তিনি বলেন, আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে। বডি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়