মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৩১, ২৫ জুন ২০২১
করোনার উচ্চ ঝুঁকিতে মৌলভীবাজার, সংক্রমণের হার ৩৮.৭ শতাংশ, মৃত্যু ১
করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে সীমান্ত জেলা মৌলভীবাজার। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের সংশোধিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুরনো আক্রান্ত আরও তিনজনের আবারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
শুক্রবার (২৫ জুন) নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী আক্রান্তের হার ৩৮ দশমিক ৭ শতাংশ। মৃত্যুবরণ করেছেন ১ জন।
জেলায় এ পর্যন্ত মোট ২৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। মোট সুস্থ হয়েছেন ২৫৭২ জন।
এদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে আরও কঠোর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন জেলাবাসী।
এদিকে বৃহস্পতিবারে (২৪ জুন) দেওয়া সারাদেশের আপডেট অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনকে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে। বিস্তারিত...
এছাড়াও বিশ্বে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট অনুযায়ী, শুক্রবার (২৫ জুন) আরও প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৭ লাখের ঘর। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ১৫ হাজার। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। বিস্তারিত...
আইনিউজ/এইচকে/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























